বিড়ালের টিকা — কখন, কোনটি, কেন
· ডা. সাদমান সাকিব
বিড়ালের টিকা নিয়ে অভিভাবকদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে — কখন শুরু করব, কোন টিকা দরকার, আর কেন। এই পোস্টে সংক্ষেপে সবকিছু।
প্রধান দুটি টিকা
- FVRCP (ফ্লু টিকা) — প্যানলিউকোপেনিয়া, রাইনোট্রাকিয়াইটিস ও ক্যালিসিভাইরাস। বিস্তারিত: বিড়ালের ফ্লু টিকা — ৳১,০০০।
- রেবিজ (জলাতঙ্ক) — মানুষ ও প্রাণী উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। বিস্তারিত: বিড়ালের রেবিজ টিকা।
বিড়ালছানার সময়সূচি
- ৬–৮ সপ্তাহে FVRCP প্রথম ডোজ
- এরপর ১৬ সপ্তাহ পর্যন্ত প্রতি ৩–৪ সপ্তাহে বুস্টার
- ১৪ সপ্তাহে রেবিজ
কৃমিনাশক টিকার সাথেই সাজাতে হয় — কিটেনে প্রতি ~২ সপ্তাহ, পরে প্রতি ৩ মাস: বিড়ালের কৃমিনাশক।
সঠিক তারিখ বের করতে আমাদের টিকা সময়সূচি টুল ব্যবহার করুন।
প্রাপ্তবয়স্ক বিড়াল
প্রতি ১ বছর অথবা লাইফস্টাইল অনুযায়ী প্রতি ৩ বছরে বুস্টার দিতে হয়।
টিকার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে ক্লিনিকে চলে আসুন — সপ্তাহের সব দিন খোলা।
